
কিডনি রোগী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এস এম জাহেদুল হকের স্মরণসভা অনুষ্ঠিত।
কিডনি রোগী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এস এম জাহেদুল হকের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে ১৬ ফেব্রুয়ারী ২০২৬ সোমবার বাদ আছর শাহ আমানত দরগাহ লেনস্থ তনজিমুল মোছলেমিন এতিমখানায় আলোচনা সভা, দোয়া মাহফিল এবং রাতে এতিম নিবাসীদের মাঝে খাবার পরিবেশন করা হয়। কিডনি রোগী কল্যাণ সংস্থার সিনিয়র সহ-সভাপতি সভাপতি, বিশিষ্ট মানবাধিকার নেতা ও সিনিয়র আইনজীবী এডভোকেট জিয়া হাবিব আহসান সভাপতিত্বে আলোচনা সভা, দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সংস্থার সভাপতি জনাব ওয়াহিদ মালেক। স্বাগত বক্তব্য রাখেন সংস্থার আজীবন সদস্য ও তনজিমুল মোছলেমীন এতিমখানার তত্বাবধায়ক জনাব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ। সংস্থার অর্থ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক অধ্যাপক শাব্বির আহমদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ আবু মুসা, প্রচার সম্পাদক মুহাম্মদ ওবায়দুল হক (মনি), কার্যনির্বাহী সদস্য জনাব মোহাম্মদ আলমগীর, মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শাকিল, নুরুন নবী মিয়া, নজরুল ইসলাম শুকরিয়া, সাংবাদিক মুহাম্মদ কায়সার, সৈয়দ হামিমুল মিল্লাত, আখতার উদ্দিন মুহাম্মদ ফয়সাল, মুহাম্মদ জাফরী আলমগীর, ফাহিম ফয়সাল ও অফিস সহকারী মুহাম্মদ আবদুল আলী প্রমুখ।
কিডনি রোগী কল্যাণ সংস্থার সভাপতি জনাব ওয়াহিদ মালেক বলেন, সাংবাদিক এস এম জাহেদুল হক ছিলেন আপাদমস্তক একজন মানবতাবাদী মানুষ। অত্যন্ত কর্মঠ এই প্রাণবন্ত মানুষটি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কাজে ব্যস্ত ছিলেন। পেশাগত কাজ ও পারিবারিক দায়িত্ব সম্পাদনের পাশাপাশি মানবসেবায় সবসময় নিজেকে পরিব্যাপ্ত রাখতেন। দীর্ঘ একদশক নিজের শরীরে মরণব্যাধি কিডনি রোগ বহন করেও কাউকে বুঝতে দেননি। রাত-দিন পরিশ্রম করতেন। সবসময় ভাবতেন কিডনি রোগীদের জন্য কিছু করা যায় কিনা। সেই বোধ থেকেই তিনি কিছু সুহৃদকে সাথে নিয়ে গঠন করেন কিডনি রোগী কল্যাণ সংস্থা। এই সংস্থা মাধ্যমে তিনি সমাজের অবস্থাসম্পন্ন লোকদের কাছ থেকে অনুদান ও যাকাতের অর্থ সংগ্রহ করে অসংখ্য কিডনি রোগীদের চিকিৎসা ব্যয় নির্বাহে নগদ অর্থ প্রদানের পাশাপাশি চিকিৎসা সংক্রান্ত নিয়মিত পরামর্শ প্রদান করতেন। তিনি বলেন, ব্যক্তিজীবনে অত্যন্ত সৎ, নিরহংকারী সাংবাদিক এস.এম জাহেদুল হক গত ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ইন্তেকাল করলেও তার আদর্শকে বুকে ধারণ করে তার সুহৃদরা সংগঠনটি এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি কিডনি রোগী কল্যাণ সংস্থার মাধ্যমে কিডনি রোগীদের কল্যাণ সম্ভব সবকিছু করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply
You must be logged in to post a comment.