

ক্রীড়া প্রতিবেদক:১৩ নভেম্বর, চট্টগ্রাম
দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির ব্যবস্থাপনায় আন্তঃ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট (সিজন -৩) এবারের আসরে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রাহিম মিয়া, সেরা গোলদাতা কাজল,সেরা কিপার রোহান এবং উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন নবাগত ফুটবলার মোঃ সিয়াম।
এছাড়া একাডেমির সেরা সদস্য পুরস্কার পেয়েছেন শাহাবাজ হোসেন আরাফাত এবং শান্তনা মেডেল পেয়েছেন সীধু দাশ।
১৩ নভেম্বর, শুক্রবার বিকেলে সাগর পাড় মাঠে অনুষ্ঠিত
সিজন -৩ এর ম্যাচ কমিশনার ছিলেন সাবেক ফুটবলার মোঃ আলাউদ্দিন, সহকারী কোচ মোঃ মামুন , মোঃ আমির হোসেন, রেফারি ওমর ফারুক, সহকারী আঃ নূর পঙ্কু।
নির্ধারিত ৬০ মিনিটের খেলা ০-০ গোলে ড্র হলে ট্রাইবেকার শুট আউটে আইয়ুবের এ দল২-১ গোলে সোহানের বি দল কে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি লাভ করে।
খেলা শেষে টুর্নামেন্টের প্রধান সমন্বয়কারী ও পরিচালক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা'র সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্ধোধন করেন পরিচালক ও ক্রীড়া সংগঠক মোঃ সালাহ উদ্দিন।
পুরস্কার বিতরণ করেন সাবেক ফুটবলার মোঃ আব্দুল খালেক, পরিচালক সদস্য ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ উদয়ন কান্তি মিত্র, প্রবাসী ফুটবল সংগঠক মোঃ নূরুল আবছার, একাডেমির পরিচালক সদস্য মোঃ খলিলুর রহমান, অভিভাবক সদস্য মোঃ ইব্রাহীম, মোঃ সেলিম মোহাম্মদ জাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
তৃণমূল থেকে খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে বাফুফের নির্দেশিত দঃ হালিশহর ফুটবল একাডেমি নিরালস প্রচেষ্টা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে বলে একাডেমির পরিচালক ও জেনারেল সেক্রেটারি মুহাম্মদ বাবুল হোসেন বাবলা গণমাধ্যম কে জানিয়েছেন।
তিন দলের ডাবল লিগ প্দ্ধতির টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স দলের খেলোয়াড়দের সকল কে ট্রফি ও মেডেল পুরস্কার এবং টিম ম্যানেজারদের ব্যক্তিগত পুরস্কার প্রদান করা হয়েছে।