
চকরিয়া প্রতিনিধি: ২৪ মার্চ ২০২৬
কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং এলাকায় মাদকবিরোধী কোনো অভিযান পরিচালিত হয়নি বলে জানিয়েছে পুলিশ। একই সময়ে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন হারবাং পুলিশ ফাঁড়ির এসআই রূপন কান্তি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দায়িত্ব পালনরত অবস্থায় এসআই রূপন কান্তি হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে সঙ্গে থাকা এএসআই মোয়াজ্জেম হোসেন দ্রুত তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা অনুযায়ী, তিনি স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেছেন।
এদিকে সহকর্মীর আকস্মিক মৃত্যুর খবর শুনে এএসআই মোয়াজ্জেম হোসেনও ঘটনাস্থলেই অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন, যা সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, “ঘটনাস্থলে কোনো ধরনের মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়নি। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, এসআই রূপন কান্তি স্ট্রোকের কারণেই মারা গেছেন।”
উল্লেখ্য, এসআই রূপন কান্তি এর আগে চট্টগ্রামের পতেঙ্গা মডেল থানা ও ইপিজেড থানায় দীর্ঘদিন পেশাগত দায়িত্ব পালন করেছেন।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply
You must be logged in to post a comment.