1. admin2@dailysmtv24.com : admin :
  2. admin@dailysmtv24.com : admin :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

চিটাগাং ইউরিয়া সার কারখানায় আবার ও উৎপাদন শুরু হয়েছে….!

Coder Boss
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

ডেস্ক বার্তা:১৫ নভেম্বর, চট্টগ্রাম

আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল ) ২৭ দিন বন্ধ থাকার পর আবারো উৎপাদনে শুরু হয়েছে।
গত শুক্রবার (১৩ নভেম্বর) ভোর রাত ৩টার দিকে কারখানাটিতে ইউরিয়া উৎপাদন শুরু হয়।

সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৭ অক্টোবর রাতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। তার আগে দীর্ঘ ছয় মাস গ্যাস সংকটের কারণে সিইউএফএলের উৎপাদন বন্ধ ছিল।
পরে গ্যাস সরবরাহ পেয়ে গত ১৫ সেপ্টেম্বর কারখানাটিতে উৎপাদন শুরু হয়।

তবে চালুর ৪৮ ঘণ্টা না পেরোতেই যান্ত্রিক ত্রুটির কারণে আবারও উৎপাদন বন্ধ হয়ে যায়। এর ১২ দিন পর ত্রুটি কাটিয়ে সেপ্টেম্বরের শেষের দিকে ফের উৎপাদনে গেলেও কিছুদিন পর যান্ত্রিক ত্রুটির কারণে পুনরায় বন্ধ হয়ে যায় কারখানাটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

© All rights reserved © 2025 Coder Boss

Design & Develop BY Coder Boss