


নিজস্ব প্রতিবেদক : নগরীর ইপিজেড এলাকায় একটি রেস্টুরেন্টে দৈনিক আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি ও ১০ম বর্ষ পদাপর্ণ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় সভা,কেক কাটা উৎসব এবং গুণীজন সংবর্ধনা ২১ নভেম্বর, শনিবার দুপুরে সম্পন্ন হয়েছে। সম্পাদক ও প্রকাশক এম, মোসলেহ উদ্দিন বাহারের সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক ও ক্রীড়া সংগঠক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সম্মানিত উদ্বোধক অতিথি ও প্রধানবক্তা হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক জলবায়ু বিষয়ক সম্পাদক, প্রবীণ নেতা মোঃ নূরুজ্জামান কন্ট্রা:, সম্মানিত প্রধান অতিথির বক্তব্য রাখেন একে ফজলুল হক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বরিশাল বিভাগীয় সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ মোয়াজ্জেম হোসাইন,আলোচক অতিথির বক্তব্য রাখেন চবির ফার্সি বিভাগের অধ্যাপক মোঃ আব্দুল করিম,৩৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আজম উদ্দিন,৩৯ নং ওয়ার্ড জামায়াতের কাউন্সিলর প্রার্থী মোঃ শাহেদ, সমাজসেবক, ব্যবসায়ী হাজী মুজিবুল হক বকুল, বাংলাদেশ সাংবাদিক ক্লাবের সভাপতি মোঃ খলিলুর রহমান, শিক্ষক – লেখক ও গবেষক এম নজরুল ইসলাম খান, বিশিষ্ট সমাজসেবক- শিক্ষাসংগঠক হাজী মোঃ আব্দুল জব্বার, বিশিষ্ট মানবাধিকার সংগঠক , সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট মোঃ হাবিবুর রহমান আজাদ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এডভোকেট মোঃ শাহনেওয়াজ , সংগঠনের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ আবু হানিফ নিহাদ, শিক্ষক এস এম দিদারুল আলম, হাফেজ মাওলানা মোঃ আবুল হাশেম নোমান, সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আহসান হাবিব,কবিও সাহিত্যিক সুমা মূৎসুদ্দী, জান্নাতুল ফেরদৌস, আইটি ব্রীজের সংগঠক মোঃ নাহিদুল ইসলাম নাহিদ, নির্বাহী সম্পাদক মোঃ মাহমুদ হায়দার জীবন,সহ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া, ইমরুল হাসান,সাঈদ হোসেন, তরিকুল ইসলাম সূজন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান এবং পত্রিকার সম্পাদক ও প্রকাশক,উপ সম্পাদক সহ কলাকৌশলীদের সাথে সৌজন্য সাক্ষাৎ,কেক কাটা উৎসব, ভোজন সভায় মিলিত হন। উপস্থিত সবাই পত্রিকার দীর্ঘ যাত্রা কামনা করেন,মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেন, বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরো দায়িত্বশীল ভূমিকা পালন সহ সৎ-সাহস ন্যায় নিষ্ঠাবান সংবাদ উপস্থাপন করার দৃঢ় আহ্বান জানিয়েছেন।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply
You must be logged in to post a comment.