


নতুন বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন, অভ্যন্তরীণ অডিট ও সদস্যদের বার্ষিক অনুদান হালনাগাদের সিদ্ধান্ত
চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) ক্লাবের আগ্রাবাদস্থ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের সভাপতি সৈয়দ আবু মুসার সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কেফায়েত উল্লাহ কায়সার।
সভায় বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহসভাপতি কাজী জিয়া উদ্দিন সোহেল, অর্থ সম্পাদক মোঃ আবদুল আলী ও মোঃ আমিনুল ইসলাম মামুন, মো:মফিজুর রহমান খাঁন (নিরব), গোপাল,জয় প্রমুখ।
সভায় আগামি ২০২৭ সালের নতুন বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন, ক্লাবের অভ্যন্তরীণ অডিট প্রস্তুতকরণ এবং সদস্যদের বার্ষিক অনুদান হালনাগাদ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক ও প্রশাসনিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় ক্লাবের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় নেতৃবৃন্দ নতুন বছরে চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।
বার্তাপ্রেরক
মোঃ কেফায়েত উল্লাহ কায়সার
সাধারণ সম্পাদক
চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply
You must be logged in to post a comment.